1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া’ অ্যাওয়ার্ড জিতল বসুন্ধরা টিস্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের খ্যাতনামা ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া ২০২৩-২৪’ অ্যাওয়ার্ড জিতেছে। দুবাইয়ের হিলটন হোটেলে গ্লোবাল বিজনেস সিম্পোজিয়াম ২০২৪-এ সম্মানসূচক পুরস্কারটি পায় বসুন্ধরা টিস্যু।

এ পুরস্কার বসুন্ধরা টিস্যুর ধারাবাহিক শ্রেষ্ঠত্ব এবং শিল্পমানের ওপর এর রূপান্তরমূলক প্রভাবকে স্বীকৃতি দেয়, যা এশিয়ার বাজারে তাদের শক্তিশালী উপস্থিতি প্রতিষ্ঠা করেছে।

গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প খাতের নেতৃস্থানী ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে গুণমান, উদ্ভাবন এবং টিস্যু শিল্পে উল্লেখযোগ্য অবদানে বসুন্ধরা টিস্যুর দৃঢ়প্রত্যয়েরর কথা তুলে ধরা হয়।

এতে বলা হয়, উচ্চমানসম্পন্ন পণ্য সরবরাহে অনড় তীব্র প্রতিযোগিতামূলক স্থানীয় বাজারে ব্র্যান্ডটিকে দারুণ অবস্থানে নিয়ে গেছে। প্রিমিয়াম পণ্যের জন্য পরিচিত বসুন্ধরা টিস্যু এখন গুণমান এবং নির্ভরযোগ্যতার আরেক নাম হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া ২০২৩-২০২৪ অ্যাওয়ার্ড এশিয়ার বাজারে বসুন্ধরা টিস্যুর নেতৃত্ব ও অবস্থানের প্রমাণ।

গ্লোবাল বিজনেস সিম্পোজিয়াম ২০২৪ একদিকে যেমন বসুন্ধরা টিস্যুর সাফল্য উদযাপনের উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি দিলো, পাশাপাশি উপস্থাপন করলো ব্র্যান্ডের শ্রেষ্ঠত্বও। এ পুরস্কার টিস্যু শিল্পে প্রধান ব্র্যান্ড হিসেবে বসুন্ধরা টিস্যুর অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি অন্যদের সামনে অনুকরণের মানদণ্ড ঠিক করে দিয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি