1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

ফরিদপুরের রতন হত্যা মামলার অন্যতম আসামি শ্রাবণ কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

 

র‌্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর এবং সিপিএসসি লালবাগ ক্যাম্পের যৌথ অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় সংঘটিত রতন শেখ (৪৫) হত্যা মামলার অন্যতম আসামি শ্রাবণ (২৮)’কে গ্রেফতার করেছে।

গত ২৫ জুলাই রাতে ভিকটিম রতন শেখ (৪৫) এর ব্যবহৃত মোবাইল নাম্বারে একটি কল আসলে সে বাসা থেকে বের হয়ে নিখোজ হলে তার স্ত্রী সম্ভাব্য স্থানে খোঁজখোজি করে না পেয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি সাধরণ ডায়ারী করেন। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী লোকমোখে সংবাদ পান যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ডিগ্রীরচর নমডাঙ্গীর ডকইয়ার্ড এলাকায় পদ্মা নদীতে একটি অজ্ঞাতনামা লাশ ভাসছে। ওই সংবাদ পেয়ে ভিকটিমের স্ত্রী ঘটনাস্থলে পৌছে তার স্বামী রতন শেখ এর লাশ সনাক্ত করে। তৎপরবর্তীতে ভিকটিমের স্ত্রী জানতে পারে যে, নিখোঁজের রাত অনুমানুক ৪ টার দিকে অজ্ঞাতনামা আসামিগণ পরসপর যোগসাজসে পূর্বশত্রুতার জেরধরে ভিকটিমকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পদ্মা নদীতে ফেলে দেয়।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ৫৮, তারিখ- ২৮/০৭/২০২৫ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। ওই অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে বলে জানায় র‍্যাব।

এরই ধারাবাহিকতায় গতকাল (২১ ডিসেম্বর) বিকালে র‌্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর এবং সিপিএসসি লালবাগ ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন বেরীবাধ এলাকা* থেকে বর্ণিত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি শ্রাবণ (২৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি