1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ফুলেল সংবর্ধনায় খতিবের বিদায়

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়নের পূর্ব পস্তারী জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মো. শামছউদ্দিন হুজুরের দীর্ঘ ২৩ বছর ইমামতি শেষে অবসর উপলক্ষে এক ফুলেল বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত শুক্রবার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পস্তাইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত মৌলভী শিক্ষক জনাব হযরত মাওলানা মো. আব্দুল আজিজ।

এতে প্রধান অতিথি ছিলেন, আশুলিয়ার ফেব্রিকা নীট কম্পোজিট লি. এর নির্বাহী কর্মকর্তা মো.সেলিম মিয়া। পূর্ব পস্তারী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শাহ্ মো.শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নশতি বাজার ক্বওমী মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মো. আব্দুল মান্নান আকন্দ, পাড়াডাংড়ী মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা কুতুবুল আলম, নশতি বাজার মার্কাজ মসজিদের খতিব মুফতি মো. শামিম আলম, নশতি বাজার মার্কাজ মসজিদের পেশ ইমাম জনাব হযরত মাওলানা মো. রফিকুল ইসলাম, হাফেজ মো. সাইফুল ইসলাম, হাফেজ মুফতি মো. মুস্তাকিম বিল্লাহসহ এলাকার সম্মানিত ওলামায়ে কেরামগণ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আব্দুল খালেক ভূঁইয়া, হাফেজ মো, আজিজুল হক ভূঁইয়া, বড়হিত ইউনিয়ন তাবলীগে আমীর মো. নুরুল ইসলাম, মো. ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন জিহাদ ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো.রফিকুল ইসলাম সাহেবের পক্ষের প্রতিনিধিগণসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অবসর প্রাপ্ত খতিব আলহাজ্ব হাফেজ মো. শামছউদ্দিন হুজুরকে নগদ হাদিয়া ও উপহার সামগ্রী তুলে দেন মসজিদ কমিটির সভাপতি,সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে আগত প্রধান অতিথি মো. সেলিম মিয়া, আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ একজন অবসরপ্রাপ্ত ইমাম সাহেবের জন্য ব্যতিক্রমধর্মী ও মহতী অনুষ্ঠানের আয়োজন করায় এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে সকল আলেম ওলামাদের যথাযোগ্য সম্মান ও অধিকার প্রদানের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি