1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ফেনীতে গৃহহীনকে ঘর ও নগদ টাকা উপহার দিলেন সিআইপি এম শাখাওয়াত খান

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বেশ কয়েকজন গৃহহীনকে নতুন ঘর করে দিলেন এবং ছয় শতাধিক অসচ্ছল-অসহায় পরিবারকে উপহার সামগ্রী ও ক্যান্সার রোগীসহ বিভিন্ন এতিমখানায় নগদ অর্থ প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক কাতার প্রবাসী সিআইপি এম সাখাওয়াত খান।

এই উপলক্ষে এম এস খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে ২১ মার্চ শুক্রবার বিকেলে তাঁর নিজ গ্রামের বাড়ি সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ডোমুরুয়া খাঁন বাড়ির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এস খাঁন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা রাজাপুর কলেজের সহকারী অধ্যাপক ( ইংরেজী) আবদুল হাইয়ূম খাঁন জুয়েল।

মুফতি আবদুল খালেক এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু। বিশেষ অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, বন্ধুর বন্ধন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি জি.এম. তাজউদ্দীন পলাশ ও পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার ।

এসময় বক্তারা বলেন, আমাদের পাঁচগাছিয়া ইউনিয়নে অনেক বিত্তবান থাকলেও তারা অত্র ইউনিয়নের অসচ্ছল ও অসহায়দের পাশে দাঁড়ায় না। কিন্তু আমাদের ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার এম সাখাওয়াত খান সিআইপি প্রতি বছরের ন্যায় এবছরও অসচ্ছল ও অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছেন। বক্তারা আরো বলেন, একজন দানবীর কোন দলের সমর্থক সেটা বিবেচনা না করে তার কাজের বিবেচনা করা প্রয়োজন।

উপহার সামগ্রী বিতরণ শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ দক্ষিণ ডোমুরুয়া এলাকার দুইজন গৃহহীনের মাঝে এম এস খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত নতুন ঘর ও অস্বচ্ছলদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও সুবিধাভোগীরা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি