1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ফেনীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে শুক্রবার ৩০ মে দোয়া ও মিলাদ এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ খালেক, গাজী হাবিবউল্লাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ ও জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন তাকিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম কিবরিয়া।

জেলা বিএনপি নেতারা জানান,বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে ইসলামপুর রোড়স্থ ফেনী জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করেন। সকাল সাড়ে দশটায় তাকিয়া মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং মিলাদ ও দোয়া মাহফিল শেষে দুস্থ ও অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি