জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন ( জিহা ) স্থানীয় চ্যাপ্টার ফেনীর ত্রৈমাসিক সভা মঙ্গলবার ২২ সেপ্টেম্বর এ্যাম্বিয়ান্স কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাসরিন আক্তার এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ব্র্যাকের জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের প্রজেক্ট লিড আবদুল লতিফ খান। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো.মাহবুব আলম।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও নারী জাগরণ মহিলা সমবায় সমিতির যৌথ আয়োজনে নারী জাগরণ মহিলা সমবায় সমিতির সভানেত্রী জুলেখা আক্তার ডেইজির সঞ্চালনায় উক্ত ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন এডাব ফেনীর সভাপতি আনোয়ারুল আজিজ, নারী নেত্রী জয়নাব বানু, দাগনভূঞা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম ও নারী উদ্যোক্তা লুৎফুর নাহার পারভীন প্রমুখ। এসময় বিভিন্ন মহিলা সংগঠনের প্রতিনিধি ও জিহার সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় যে কোনো ধরনের দুর্যোগে নারী ও শিশুসহ দুর্যোগকবলিত সব মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার জন্য সকলের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com