1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসে ভ্রাম্যমাণ সদস্য সংগ্রহ কর্মসূচি পালন

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আবাংলাদেশ খেলাফত মজলিস এর আমীর মাওলানা আল্লামা মামুনুল হক ঘোষিত দাওয়াতি মাস পালন উপলক্ষে ভ্রাম্যমাণ সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়। শনিবার ১৩ সেপ্টেম্বর দিনব্যাপী ফেনী শহর শাখার আয়োজনে এসএসকে সড়ক,মিজান রোড়, কলেজ রোড়, ট্র্যাঙ্ক রোড়,জহিরিয়া মসজিদ, কোর্ট মসজিদ, বড় মসজিদসহ বিভিন্ন স্পটে ট্রাক পরিবহন যোগে ভ্রাম্যমাণ সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী-২ (সদর আসনে) রিকশা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসীম উদ্দীন ও ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম।

ফেনী শহর শাখার সভাপতি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এর পরিচালনায় দিনব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা আমীর হোসাইন, সদর উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াসিন, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা এমদাদ, শহর শাখার সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ রিপন, সাংগঠনিক সম্পাদক উমর ফারুক শোভন, বায়তুল মাল সম্পাদক মাওলানা আজিজুল হক, খেলাফত ছাত্র মজলিসের আলা উদ্দিন, শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি খাজা আহমদ ও মুহাম্মদ রবিন প্রমুখ।
দিনব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সদস্য হন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হারুন রশীদ ভূঁইয়া বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য খেলাফত প্রতিষ্ঠায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা আল্লামা মামুনুল হক আহবান জানিয়েছেন।এই আহবানে সারাদেশে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। দেশে ইসলামি খেলাফত প্রতিষ্ঠা না হলে কখনোই বৈষম্য দূর হবে না।বৈষম্য দূর করতে এ দেশে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে এ বিপ্লব আসবে আর যাবে; কিন্তু বৈষম্য দূর হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এ দেশে কোনো স্বৈরাচারের শাসন আর চলবে না। তবে এখনো দেশকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র করে আর লাভ হবে না। কারণ, আবু সাঈদরা জীবন দিয়েছে; কিন্তু মরে যায়নি। প্রয়োজনে এ দেশের আবু সাঈদরা আবারও জীবন দেবে।’

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি