1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ফেনীতে বিচার প্রার্থীকে বিএনপি নেতার মারধর ও বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি : থানায় অভিযোগ

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা নুর নবী মেম্বার একই ইউনিয়নের কাশিমপুর গ্রামের আব্দুর রউফ (৫৫) নামের এক বিচারপ্রার্থীকে ইউনিয়ন পরিষদের ভেতরে মারধর করে তাকে হত্যা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এই বিষয়ে ফেনী মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুর রউফ। গত বৃহস্পতিবার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ফেনী সদরের ২ নং পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদে দায়িত্ব প্রাপ্ত প্রশাসকের (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সম্মুখেই ঘটে এই ঘটনা।

ভুক্তভোগী আব্দুর রউফ অভিযোগ করে বলেন, নুর নবী মেম্বারের সাথে আমার কোনো বিরোধ নাই। গত বৃহস্পতিবার আমি পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাই আমার ভাইয়ের সাথে টাকা লেনদেন ও জায়গা জমি নিয়ে পারিবারিক সমস্যা থাকায় বর্তমান ইউনিয়ন প্রশাসকের নিকট পরামর্শ করার জন্য যাওয়ার পর (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) প্রশাসক আমার নিকট জানতে চাওয়া প্রশ্নের উত্তর দিতে দাঁড়ানোর সাথে সাথে নুর নবী মেম্বার সকলের উপস্থিতিতে আমাকে অভদ্র ভাষায় গালিগালাজ ও মারধর করতে থাকে। আমি কোন কিছু বুঝে উঠতে না উঠতেই সে আমাকে কিল, ঘুষি মেরে আমার শরীরে জখম করে ফেলে। আমার চিৎকারে উপস্থিত সবাই এগিয়ে এসে নবী মেম্বারের হাত থেকে আমাকে উদ্ধার করে বাড়ীতে চলে যাওয়ার জন্য বলে। আমি আহত অবস্থায় অফিস থেকে বের হওয়ার সময় নবী মেম্বার বলেন, তুই এইসব বিষয়ে তোর ভাইয়ের সাথে ভবিষ্যতে কোন বাড়াবাড়ী করলে তোর ঘরে আগুন লাগিয়ে তুই ও তোর পরিবারের সবাইকে পুড়িয়ে ছাঁই করে দিবো। এবং মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করা হবে হবে বলেও হুমকি দেয়। নুরনবী মেম্বারের এমন হুমকি দেয়ার কারণে আমি বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে নূর নবী মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এরকম কোন ঘটনা ঘটেনি বলে জানান। তবে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, আবদুর রউফ বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন, আমরা এই বিষয়ে তদন্ত করছি। তদন্ত মোতাবেক পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি