1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

 

ঢাকায় অবস্থানরত ফেনী জেলার বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা (এফএসএফডি)।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়া। সংগঠনের সাধারণ সম্পাদক আদিত্য আরাফাতের সঞ্চালনায় ইফতার আয়োজনটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

ইফতার আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকলে বিনিয়োগ বাড়বে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ইফতারের আগে দেওয়া বক্তব্যে ফেনীর উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান ফেনীর বিশিষ্টজনরা। ফেনীতে মেডিকেল কলেজ এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি উল্লেখ করে অবিলম্বে এ ব্যাপারে সরকারি পদক্ষেপ দাবি করেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ইনভেস্টমেন্ট করপোরেশন (আইসিবি) এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, দৈনিক দেশ রুপান্তরের প্রধান সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সভাপতি তানভীর আলাদিন, দৈনিক আমার কাগজ এর সম্পাদক ফজলুল হক রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক রফিকুস মুনির চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, ফেনী সমিতি ঢাকার আহবায়ক আবদুল্লাহ চৌধুরী, সদস্য সচিব হুসাইন কাউসার, ফেনী ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক জহির উদ্দিন আলমগীর, রাজনৈতিক বিশ্লেষক রিন্টু আনোয়ারসহ সংগঠনের সংগঠনের সাবেক বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি