1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বগুড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নি*হত

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

 

বগুড়ায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধরের মামলার পালাতক আসামী রোহানের ছুরিকাঘাতে স্ত্রী ববি আক্তারকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৫ মে) দিনগত রাত ১১টায় বগুড়া শহরের নূরানী মোড় এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রীকে ছুরিকাঘাতে এ ঘটনা ঘটেছে। পরে স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কৌশলে সেখান থেকে রোহান পালিয়ে যায়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসন বাসির জানান,ববির মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর রোহানের বাবা রবিউল ব্যাপারী ও মা পপি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত পপি আক্তারের স্বজনেরা জানান,সাত বছর আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনের তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

জানা গেছে গত ১৫ এপ্রিল রাতে বগুড়া শহরের কালিতলা এলাকায় রোহান ও তার কিশোর গ্যাংয়ের কয়কজন সদস্য মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন।এরপর ওই ঘটনায় মামলা হলে রোহান পালাতক ছিলেন।

তিনি স্ত্রীকে নিয়ে শহরের নূরানী মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। সম্প্রতি বেলী নামের এক নারীর সঙ্গে রোহানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রী ববি ওই সম্পর্কে বাঁধা দিলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়।

রোববার রাতে ঝগড়ার একপর্যায়ে রোহান ধারালো ছুরি দিয়ে স্ত্রীর বুকে ও শরীরের বিভিন্ন স্হানে উপর্যুপরি আঘাত করেন বলে জানাই স্থানীয়রা

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় রোহানের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার পেছেনে আরও কেউ,জড়িত কি না,তা খতিয়ে দেখে হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি