1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ প্রার্থীদের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রেমিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাতা কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এর আগে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসের আমু শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট-০৪ (মোড়লগঞ্জ- শরণখোলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ ও মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান শ্রদ্ধা জানান।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের মাধ্যমে আমরা উন্নত বাংলাদেশে পরিনত কররো এটা আমাদের অঙ্গীকার। আমার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে এগিয়ে যাবো। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি