1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বঙ্গবন্ধুর সমাধিতে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের ৬২ টি সংগঠনের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের ৬২ টি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৫ম বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আজ শনিবার দুপুরে (২৭ জানুয়ারী) ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে তারা বঙ্গবন্ধু, ১৫ ই আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিব বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব খন্দকার নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান সহ ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের ৬২ টি সংগঠনের সহস্রাধিক নেতা- কর্মী উপস্থিত ছিলেন।

পরে বাদ জোহর টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি