1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

 

দুই দিনের সফরের প্রথম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পিবার (০৭ ডিসেম্বর) বিকাল ৪টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং ৩০ লক্ষ শহীদদের রুহের মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া এবং মোনাজাত করেন।

এরপর দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় চাচাতো ভাই বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-০২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফজলে নাঈমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর নিজ বাড়িতে যান তিনি।

প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে সন্ধ্যায় নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন।

সফরের দ্বিতীয় দিনে আগামীকাল শুক্রবার (০৮ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলায় যাবেন। পরে সখানে আওয়ামী লীগ কায্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানাগেছে। এসফরের মধ্যে দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী। এমনটি বলছেন স্থানীয় নেতাকর্মীরা।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন। বেলা পৌনে একটায় তিনি ঢাকার সরকারী বাসভবন গনভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সড়কপথে রওনা হন। পদ্মাসেতু হয়ে তিনি বেলা ৪ টায় টুঙ্গিপাড়া পৌঁছান।

নেতা-কর্মিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে বেশ উৎফুল্ল এবং তার নির্দেশনার জন্য অধির আগ্রহে বসে আছেন। যদিও নির্বাচনী আচরন বিধি লংঘন যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে প্রধানমন্ত্রী এবার কোন রাজনৈতিক কর্মসূচীতে অংশ নিচ্ছেন না বলে দলীয় সূত্র দাবী করেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। #

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি