1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ করেছেন এমপি বাহার

ফাতেমা আক্তার
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

 

কুমিল্লা নগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের উদ্যোগে রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ২৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ দোকান মালিক ফেডারেশনের সভাপতি হেলাল উদ্দিন আহমেদ ও কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকনকে সাথে নিয়ে রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ীদের মাঝে তিনি আজ এই চেক বিতরণ করেন। এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান ও নিয়াজ মাহমুদ পাভেল উপস্থিত ছিলেন।

অনুদানের ২৬ লাখ টাকার মধ্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি নিজ তহবিল থেকে দেন ১০ লাখ টাকা। বাকি ১৬ লাখ টাকার মধ্যে কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির কাছ থেকে তিনি সংগ্রহ করেন ১০ লাখ টাকা। এছাড়া তার আহবানে সাড়া দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত দেন পাঁচ লাখ টাকা এবং কুমিল্লা সিটি কর্পোরেশন ১০নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর কাদের মনি দিয়েছেন এক লাখ টাকা।

এ সময় এমপি বাহার বলেন, রাজধানীর বঙ্গবাজার মার্কেট আগুনে ভস্মীভূত হয়ে গেছে গত মঙ্গলবার। এ আগুনে পুড়েছে এই মার্কেটের ৫ হাজার দোকান এবং আশপাশের মার্কেটের কয়েকশ দোকান। শুধু দোকান নয়, পুড়ে ছারখার হয়ে গেছে এসব দোকানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, কর্মচারী ও তাদের পরিবারের স্বপ্ন। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আমি নিজেও বিবেকের তাড়নায় তাদের পাশে দাঁড়াতে কুমিল্লা থেকে ছুটে এসেছি। আমার আহবানে সাড়া দিয়ে কুমিল্লা জেলা দোকান মালিক সমিতি ও সিটি কর্পোরেশন পাশে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, আমরা সকলে যদি এই ব্যবসায়ীদের পাশে দাঁড়াই তাহলে তাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব। আমি দেশের ও দেশের বাইরের প্রবাসী বাংলাদেশীদের অনুরোধ করবো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য।

এমপি বাহার বলেন, আমাদের দেশের স্বার্থে, দেশের মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শ্রদ্ধেয় আপা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সকলের সহযোগিতায় এই লক্ষ্য অর্জন অবশ্যই সম্ভব।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি