কলকাতার অভিনেত্রী পায়েল ঘোষ মি টু মুভমেন্টের সময়ে লাইমলাইটে ছিলেন। বিশেষ করে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে খবরের শিরোনাম হন তিনি। অন্যদিকে এই অভিনেত্রী কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় সুইসাইড নোট লিখে আলোচনার জন্ম দিয়েছিলেন।
পায়েল ঘোষ এবার বলিউড নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। তিনি টুইটে (এক্স) লিখেন, ঈশ্বরকে ধন্যবাদ। কারণ আমার অভিষেক হয়েছে দক্ষিণী চলচ্চিত্রের মাধ্যমে। আমার শুরুটা যদি বলিউড দিয়ে হতো, তবে আমাকে উপস্থাপন করতে তারা আমার পোশাক খুলে নিতো। কারণ তারা শিল্পস্বত্ত্বার চাইতে নারীদের শরীর বেশি ব্যবহার করে। কিছুদিন আগেই পায়েল আরও একটি বেফাঁস মন্তব্য করেন। তার মতে, বলিউডি ছবিতে কাজ পেতে প্রযোজকদের শয্যাসঙ্গী হতে হয়।
জানা গেছে, খুব শীঘ্রি মুক্তি পাবে পায়েল অভিনীত ‘ফায়ার অব লাভ: রেড’। তা উল্লেখ করে তিনি লিখেন, এটা আমার ক্যারিয়ারের ১১ নাম্বার ছবি। যদি আমি সবার সঙ্গে শুতাম তাহলে অন্তত এটা আমার ৩০ নাম্বার ছবি হতো কাস্টিং কাউচ নিয়ে পায়েল ঘোষ বলেন, বড় ছবিতে কাজ পেতে শুতে হয়। সেটা ছাড়া সম্ভবই নয়।
জানা গেছে, ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’, ‘প্রায়ানাম’, ‘ওসারাভেলি’ এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন পায়েল। পরিচালক অশোক ত্যাগীর পরবর্তী ছবি ‘ফায়ার অব লাভ: রেড’। তিনি এই ছবিতে লিড চরিত্রে অভিনয় করছেন।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com