প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৮:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ণ
বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ছিনতাই
রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ব্যবসায়ী আনোয়ারের গায়ে তিনটি গুলি লেগেছে, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয় টি নিয়ে আমরা কাজ করছি, আশা করি খুব তাড়াতাড়ি আসামিরা ধরা পড়বে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.