1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বনানীতে ধর্ষণের শিকার নয় বছরের পথশিশু

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

 

রাজধানীর বনানীতে নয় বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিক।

শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি রাখা রয়েছে।

ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানিয়েছেন, মঙ্গলবার (১৫ জুলাই) সকালে শিশুটির ফরেনসিক সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। সব রিপোর্ট হাতে পেয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে।

ওই শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ডা. তাইয়েরা সুলতানা।

শিশুটি পুলিশকে জানিয়েছে, তাকে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এক ব্যক্তি মহাখালি এলাকার একটি হাসপাতালে পেছনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

অভিযুক্ত ব্যক্তিকে সে আগে থেকে চেনে না বলে পুলিশকে জানিয়েছে। তবে দেখতে পারলে তাকে চিনতে পারবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে শিশুটি ফুটপাতেই থাকত। তার পরিবারের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। পরিবারের লোকজন কেউ আছে কিনা তা খোঁজা হচ্ছে। শিশুটির গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি