1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বন্যার্তদের পাশে সাদিয়া শিমুল

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
Oplus_131072

 

দেশীয় টেলিভিশন মিডিয়ার প্রিয়মুখ জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী সাদিয়া শিমুল চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভিতে নিজের প্রাপ্য এক মাসের বেতন বন্যার্তদের জন্য অনুদান দেবেন। তার এই ঘোষণা প্রশংসিত হয় এবং এরপর চ্যানেল এস কর্তৃপক্ষ একটি উদ্যোগ নিয়েছেন।

সাদিয়া শিমুল এই প্রতিবেদককে জানান, চ্যানেল এস কর্তৃপক্ষ বন্যার্তদের জন্যে তহবিল গঠনের লক্ষ্যে তাদের চ্যানেলে সাতদিনব্যাপী লাইভ মিউজিক্যাল প্রোগ্রামের আয়োজন করেছেন। ২৬ আগস্ট থেকে শুরু যাওয়া এই অনুষ্ঠানের শিল্পী এবং যন্ত্রীরা তাদের প্রাপ্য সম্মানী বন্যার্তদের জন্যে অনুদান দেবেন। এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন সাদিয়া শিমুল। তিনি এই অনুষ্ঠান থেকে প্রাপ্য সম্মানীও দান করবেন এই তহবিলে।

সাদিয়া শিমুল নিজের প্রতিক্রিয়ায় বলেন, দেশের চলমান ভয়াবহ বন্যায় সব পেশাজীবী মানুষ এগিয়ে এসেছেন। আমিও আমার সীমিত সামর্থ্যের মধ্যে থেকে বন্যার্তদের জন্যে কিছু একটা করতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই আমার এই উদ্যোগ। আশা করছি, আমাদের দেশীয় শোবিজের অন্যরাও মহতী কাজে এগিয়ে আসবেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি