1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে রূপগঞ্জে আরও সাত হাজার কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবাদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তিনটি স্পটে দ্বিতীয় দফায় আরও সাত হাজার কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

মঙ্গলবার সকাল থেকে উপজেলার কাঞ্চনের কেন্দুয়া মোগলের বাগান বাড়ি এলাকায় চার হাজার, আতলাপুরে এক হাজার ও পূর্বাচল ২১ নম্বর সেক্টর রাজউক অফিসের সামনে দুই হাজার কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। এসময় আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. লিয়াকত হোসাইন, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার আবু হেনা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

ইমদাদুল হক মিলন বলেন, আজকে আমরা সাত হাজার কম্বল বিতরণ করছি। দেশের আরও বিভিন্ন জায়গায় আমরা কম্বল বিতরণ করছি। বসুন্ধরা গ্রুপ থেকে প্রতি বছর শীতের সময় যেন মানুষের কষ্ট না হয় সেজন্য সারাদেশে দুই থেকে তিন লাখ কম্বল বিতরণ করে থাকি। গতকাল করেছি রূপগঞ্জে আজও করছি। আমাদের উদ্দেশ্য একটাই, যেন এই শীতে কোনো মানুষ কষ্ট না পায়। রূপগঞ্জ এলাকা পছন্দ করার কারণ হচ্ছে আমাদের বসুন্ধরা গ্রুপ এই এলাকা থেকে খুব কাছে। এ এলাকার মানুষকে আমাদের নিজেদের মানুষ মনে করি। নিজেদের এলাকার কোনো মানুষ যেন কষ্ট না পায় সেজন্য আমরা এ কম্বল বিতরণ করছি। তিনি আরও বলেন, এর পাশাপাশি আমরা আরও কিছু কাজ করছি। আমরা একেবারে পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই এলাকার কোনো মেধাবী ছেলে-মেয়ে, ছাত্র বা ছাত্রী পড়াশোনার জন্য যদি আমাদের কাছে যায় তাদের সারাজীবন পড়ানোর দায়িত্ব আমাদের। কোনো গরীব মানুষ যদি চিকিৎসা করাতে না পারে তার চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এই এলাকায় অনেক কাজ করতে চাই। বসুন্ধরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। এই এলাকার একজন মানুষও যেন কষ্টে না থাকে আমরা সেজন্য এখানে কম্বল বিতরণ করছি এবং এরকম আরও অনেক কাজ করবো যেন এখানকার মানুষ ভালো থাকে।

কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও এমডি মহোদয় সব সময় রূপগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। যেকোন সুখ-দুখে তারা আমাদের পাশে থাকেন। করোনার মতো সংকটে এবং প্রত্যেক ঈদের খাদ্য- নিত্য প্রয়োজনীয় উপহার দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এই শীতে রূপগঞ্জে শীর্তাতদের মাঝে ৫০ হাজার কম্বল বিতরন করা হবে।

এর আগে সোমবার (১৫ জানুয়ারি) কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া হাজি ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি