1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ায় সেলাই মেশিন বিতরণ

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

 

বগুড়া সদর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। রবিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনস বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ।

প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ, বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার জেলা বিএনপি নেতা রাজু হোসেন পাইকার ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু। নিউজটোয়েন্টিফোর বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা মো. মামুন, সমকাল উত্তরাঞ্চল প্রতিবেদক লিমন বাশার, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার টিএম মামুন, নিজস্ব প্রতিবেদক অধ্যক্ষ আতিকুর রহমান, ফটোসাংবাদিক ঠান্ডা আজাদ, আল আমিন, মামুনুর রশিদ, বাংলা নিউজ মাল্টিমিডিয়া রিপোর্টার জুয়েল, শুভ সংঘের সংগঠক শাফিউল আলম শাফি, মশিউর রহমান জুয়েল, রবিউল করিম রিদয়, সজল শেখ, ক্যামেরাপার্সন আব্দুর রাজ্জাক, আকাশ, এনামুল প্রমুখ।

উপকারভোগী নারীদের তিন মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান শেষে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শারমীন, শাম্মী, রিতা আক্তার সহ সুবিধাভোগীরা।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাদের স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তারা জানান, প্রতিটি নারীর স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়ানোর, সেলাই মেশিন পেয়ে সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে নিজের খরচসহ পরিবারকে সহায়তা করবেন। স্বামীর স্বল্প আয়ের সংসারে সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারবেন।

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা সারা দেশে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছি, যা চলমান থাকবে ইনশাল্লাহ।

বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ অতিথি বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, ‘বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসা বাণিজ্য নয়, মিডিয়াকে যেমন এগিয়ে নিচ্ছে, তেমনি অসচ্ছল নারীদের সামনে এগিয়ে নিতে কাজ করছে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘অসচ্ছল নারীদের অর্থনৈতিক মুক্তির পথ দেখাতে এমন উদ্যোগ অনুকরণীয়, অনুসরণীয়।’

সাবেক কাউন্সিলার রাজু হোসেন পাইকার বলেন, ‘প্রধানমন্ত্রী চেষ্টা করছেন নারীদের স্বাবলম্বী করতে, বসুন্ধরা গ্রুপ যেভাবে কাজ করছেন, রাষ্ট্রের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে, তাহলে আমরা এগিয়ে যাব সামনের দিকে।’

সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, ‘বসুন্ধরা গ্রুপের যে উদ্যোগ দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। বগুড়ার গর্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নারী সমাজকে এগিয়ে নিতে কাজ করছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে।

বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এগিয়ে আসবে এটা আমাদের জন্য অনুপ্রেরণা। সরকারের পাশাপাশি বসুন্ধরার মতো সবাই এগিয়ে আসে, সরকারের কর্মকাণ্ড বাস্তবে রূপ দিতে কাজ করে দেশ দাঁড়িয়ে যাবে। সবাই সবার অবস্থান থেকে কাজ করতে হবে।’
ইউএনও আব্দুল ওয়াজেদ বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ হয়েছে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। সরকারের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে নারীদের স্বনির্ভর করতে কাজ করে নারী সমাজ স্বনির্ভর হবে, দেশ এগিয়ে যাবে।’

বসুন্ধরা গ্রুপের যে উদ্যোগ দেশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। এমন মহতী উদ্যোগ প্রশংসনীয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নারী সমাজকে এগিয়ে নিতে কাজ করছেন। বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এগিয়ে আসবে এটা আমাদের জন্য অনুপ্রেরণা। সরকারের পাশাপাশি বসুন্ধরার মতো ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে যদি নারীদের স্বনির্ভর করতে কাজ করে তাহলে নারী সসমাজ স্বনির্ভর হবে, দেশ এগিয়ে যাবে। বসুন্ধরা গ্রুপ যেভাবে কাজ করছেন, রাষ্ট্রের ব্যবসায়ীদের সেভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বগুড়ায় বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি