1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের সহায়তায় নতুন স্বপ্ন দেখছেন নেত্রকোনার ৪০ নারী আইসিসিবিতে বৃষ্টি উপেক্ষা করে ক্রেতাদের ভিড় পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর আধিপত্যের সূচনা যেভাবে রাজউকের আবাসনে মাদকের আড্ডা, দখল ও চাঁদাবাজির প্রতিবাদ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হ**ত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক গ্রে*প্তার, উ*দ্ধার আইফোন এক ছাতার নিচে ক্রিকেট ও ফুটবল, মাঠে নামছে বিশ্ববিদ্যালয় দল আবাসন খাতের টেকসই উন্নয়নে নীতিগত সহায়তা ও সহজ শর্তে ঋণের দাবি ব্যবসায়ীদের মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী প্রণোদনা ঋণ বিতরণে ধীরগতি, দ্রুত আবেদন নিষ্পত্তির দাবি সন্ত্রাস-চাঁদাবাজি কেন ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

 

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ ক্রীড়া উৎসবে প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল কোর্ট ও ফুটসাল কোর্টে একাধিক খেলা একই সময়ে অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। প্যাডেল টেনিসে গুলশান ক্লাব দারুণ পারফরম্যান্স করে ১১-১ ব্যবধানে জয়লাভ করে।

অন্যদিকে, ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা দারুণ লড়াই উপহার দেন। ম্যাচে গুলশান ক্লাবের হয়ে গোল করেন ইশমাম, আর চট্টগ্রাম ক্লাবের হয়ে গোল করেন সাগর। শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচটি ড্র হয়। ক্রিকেট ম্যাচটি বৃষ্টির কারণে না হওয়ায় ড্র হিসেবে শেষ হয়। একই সঙ্গে একাধিক খেলাকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠান বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের জন্য একসঙ্গে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আয়োজনের সম্ভাবনাও তুলে ধরেছে। বসুন্ধরা স্পোর্টস সিটি ভবিষ্যতেও বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে এমন বহুমাত্রিক ক্রীড়া আয়োজনের মাধ্যমে একটি প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিকতা বজায় রাখবে।
##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি