
বাংলাদেশ ইনোভেশন পার্টির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন হাবিবুর রহমান বাবু। রবিবার (১৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে পার্টির সভায় এই সিদ্ধান্ত জানান তিনি। এ সময় ইনোভেশন পার্টির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, একান্তই ব্যক্তিগত কারণে পার্টির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।
এই মুহূর্তে তিনি অন্য কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন কিনা জানতে চাইলে তিনি জানান, কোন রাজনৈতিক দলে যোগদান করার কোন ইচ্ছা নাই। রাজনীতি মুক্ত জীবন যাপন করতে চান বলেও সাংবাদিকদের জানান তিনি।