1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী সদর উপজেলা শাখার কমিটি পুনর্গঠন সম্পন্ন

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী সদর উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ফেনী সদর উপজেলা শাখার মজলিসে শূরার অধিবেশনে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা ইয়াছিনকে সভাপতি ও মাওলানা ইমাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেনী-২ আসনের ঘোষিত রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলার সভাপতি মাওলানা নাজমুল আলম, সহ সভাপতি মাওলানা আমীর হোসাইন, মাওলানা মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ক্বারী আবু বক্কর ছিদ্দিক, বায়তুল মাল সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, যুব মজলিসের জেলা সভাপতি শাহ মুহাম্মদ জুনায়েদ প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
নবগঠিত ফেনী সদর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুল আলম, সহ-সভাপতি এয়াছিন (শর্শদি), মাওলানা শহীদ উল্যাহ, মাওলানা তাওহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত, মাওলানা আবদুল মোতালেব, সহ-সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি ইব্রাহীম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি শরীফুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা আবদুল আহাদ নোমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইসমাইল, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুহাম্মদ উল্যাহ, প্রচার সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ প্রমুখ।

উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস’র আমীর মাওলানা আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদেরকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি