1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বাংলাদেশ জাতীয় ঐক্য পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে অর্ঘ্য ও চন্দন

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের অনুসারী শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ ৩রা জুন রোজ মঙ্গলবার বাংলাদেশের সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর ছাত্র বা অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ
ছাত্র ঐক্য পরিষদ এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নব নির্মিত ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম তালিকা প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনোনীত হয়েছেন অর্ঘ্য শেষ্ঠ দাস। তিনি বর্তমানে নাট্যকলা বিভাগের ৪র্থ বর্ষে অধ্যায়নরত রয়েছেন। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন চন্দন কুমার দাস। তিনি বর্তমানে অনুজীব বিজ্ঞান বিভাগে ৩য় বর্ষে অধ্যায়নরত রয়েছেন।

দীর্ঘ সংগ্রামের পর জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা মূলনীতি হিসেবে বাংলাদেশের সংবিধান রচিত হয়। কিন্তু সংবিধানের অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার পর ধর্মনিরপেক্ষতার হওয়ার পরেও একটি নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।ফলে ধর্মরাষ্ট্রে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় সাংবিধানিকভাবে শুধুমাত্র সম-নাগরিক অধিকারের মর্যাদা থেকেই বিচ্যুত হলো না, তাদের উপর বৈষম্য, নিগৃহণ, নিপীড়ন চালানোর অধিকার প্রকারান্তরে সংবিধানে স্বীকৃতি পায়। এরই প্রতিবাদে, প্রতিরোধে এবং স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত মতে সম-অধিকার, সম-মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জন্ম নেয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি