
বাংলাদেশ নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেচেন কাতার নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি। দুই দিনের সরকারি সফরে তিনি বাংলাদেশে আগমন করেন।
সফরের অংশ হিসেবে সোমবার (৭ জানুয়ারি) নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধানগন দুই দেশের মধ্যকার নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।