1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

বাগেরহাট-১ আসনে বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর ত্রিমুখী লড়াই

আজাদ খান, চিতলমারী (বাগেরহাট)
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি ও জামায়াতে ইসলামী নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকে একে অপরকে ছাড় দিতে নারাজ, ভোটের মাঠে শক্ত অবস্থানে স্বতন্ত্র প্রার্থীরাও।

চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট এই তিন উপজেলা নিয়ে বাগেরহাট ১ আসন। এবারের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত সমালোচিত আসনগুলোর একটি। তবে এবার সরকার পরিবর্তনের পর বিএনপির অর্ধডজন নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিএনপি থেকে মনোনয়ন পেয়ে মতুয়া বহু জন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চালিয়েছেন প্রচারণা। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তি ইমেজ কাজে লাগিয়ে সাধারণ জনগনের মন জয় করার চেষ্টা করছেন।

অন্যদিকে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য (বহিষ্কৃত) মো: মাসুদ রানা ভোটারদের ধারে ধারে গিয়ে চ্যালেঞ্জ তৈরি করতে চেষ্টা করছেন। বিএনপি দলীয় নেতাকর্মী এই দুই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গোপনে ও নীরবে কাজ করছেন বলে জানা গেছে।

এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে প্রতিদ্বন্দিতা করছেন কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ মশিউর রহমান খান। ৫ ই আগস্ট ২০২৪, সরকার পতনের পর সাংগঠনিক তৎপরতা ও মাঠ পর্যায়ে প্রচারণা বাড়তি সুবিধা দেবে বলে স্থানীয়রা মনে করছেন।

এছাড়া নিজ নিজ দলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুসলিম লীগ, জাতীয় পার্টি, মুসলিম লীগ (বিএমএল) এবি পার্টির প্রার্থী।

সাধারণ ভোটারদের মতে, বাগেরহাট ১ আসনে দ্বিমুখী অথবা ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি