প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৬:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ণ
বাজার

বাজার
হাবিবুর রহমান বাবু
সাত সকালে গিয়ে দেখি
আগুন লাগছে বাজারে
রুই মাছের দাম শুনে
যেন ধাক্কা লাগলো পাজরে
গরুর মাংস আট'শ টাকা
খাসির কেজি আরো বেশি
কৈ মাছ চাইলো ছয়'শ টাকা
মাছগুলো নাকি দেশি
লাউ কিনলাম এক'শ টাকায়
পেঁয়াজ কিনলাম আশি
রুই কাতলার দাম মেলে না
কেমনে কিনব গরু খাসি
কাঁচামরিচ চার'শ টাকায়
কিনছে মানুষ ঠেকে
মনটা আমার কেঁদে ওঠে
এসব কিছু দেখে
আদার ধাচও অনেক বেশি
চার'শ টাকা কেজি
শাক-সবজির দাম একটু কম
তাতেই আমি খুশি
কিসের নাকি সিন্ডিকেট ভাই
দেশের বাজার জুড়ে
নিম্ন আয়ের মানুষগুলো
আজ ধুকে ধুকে মরে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.