1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার দাবিতে জবিতে গেটলক কর্মসূচি

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

 

বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার দাবিতে গেটলক কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

১২ মে, সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে তালা লাগিয়ে এই কর্মসূচি শুরু হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রশাসনের প্রতি দাবি আদায়ের আহ্বান জানান।

তবে এ কর্মসূচির আওতামুক্ত ছিল পরীক্ষার্থী ও নতুন বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা। এসময় কর্মসূচি চলমান অবস্থায় ক্যাম্পাস থেকে কোনো বাস বের হতে পারেনি।

শিক্ষার্থীদের প্রধান দাবি হলো, বিশ্ববিদ্যালয়ের মোট বাজেট বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা। তারা বলেন, বর্তমান অবকাঠামো ও বাজেট শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট নয়। শিক্ষার্থীদের আবাসন সংকট দীর্ঘদিনের, যা সমাধান করা জরুরি।

আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি দ্রুত দাবি মানা না হয়, তবে পরবর্তী কর্মসূচি হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে।’

গেটলক কর্মসূচিতে শিক্ষার্থীরা জানায়, আমরা দীর্ঘদিন ধরে বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার জন্য আন্দোলন করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ দুপুরের পর গেটলক কর্মসূচি ও ছাত্র-শিক্ষক গণসংযোগ দেওয়া হয়েছে। আজকের প্রোগ্রামের পরেই হয়ত যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি