1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে  হত্যা; গ্রেফতার ৫

মো. হাবিবুর রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে  হত্যা; গ্রেফতার ৫

-হাবিবুর রহমান বাবু

রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আব্দুল লতিফ (৪৬), মোঃ কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।

১০ অক্টোবর সকালে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে চারজনকে ও আজ শুক্রবার ভোররাতে মালিবাগ এলাকা থেকে বাঁধনকে গ্রেফতার করা হয়।

গত ১০ অক্টোবর সকালে রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এর হাউজ নং-৭৯, ৮০, ৮১ রোড নং-০৪, বক্ল-ডি এর একটি নির্মাণাধীন ভবনের ৮ম তলার করিডোরে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে জমির মালিক ও ডেভেলপার কোম্পানী এবং ওই ভবনের আরো কয়েকজন মালিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

জানা যায় মহানগর প্রজেক্টের ৭৯, ৮০, ৮১ তিনটি হোন্ডিং এ ভবন নির্মাণের জন্য জমির মালিক পক্ষ প্লিজেন্ট প্রোপাটিজ (প্রাঃ) লিঃ নামে একটি ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি করে। ওই চুক্তি মোতাবেক জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়ে জমির মালিকদের ও ডেভেলপার কোম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তদপ্রেক্ষিতে গত ১০ অক্টোবর বৃহস্পতিবার ডেভেলপার কোম্পানির লোকজন, জমির মালিক ও ভবনের অন্যান্য মালিকের মধ্যে ভাংচুর ও হাতাহাতির ঘটনায় তানজিল জাহান ইসলাম তামিম (৩৩) নামক একজন গুরুতর আহত হন। পরবর্তীতে আহত তামিমকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার খবর পেয়ে পর হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনা সম্পর্কে হাতিরঝিল থানায় ১৬ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ১১/১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ইত্যেমধ্যে হাতিরঝিল থানা পুলিশ এজাহারনামীয় পাঁচজনকে গ্রেফতার করেছে।

ঘটনার বিস্তারিত তদন্তের জন্য গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি