
অনেক ভালোবাসি তোমায় বাবা
বলতে পারিনি কোনদিন
এই জীবনের বিনিময়েও
শোধ হবেনা তোমার ঋণ
তুমি আমার বটবৃক্ষ
বাবা মাথার উপরের ছাদ
তোমার ছায়ায় নিশ্চিন্তে
আমি ঘুমাই সারা রাত
শরীরের রক্ত পানি করে
করেছো আমায় লালন
আমি যেন করতে পারি
তোমার আদেশ পালন
নিজেকে নিয়ে ভাবনা কখনোই
শুধুই ভাবো আমাদের নিয়ে
কি করে আমাদের রাখবে ভালো
খুশি করবে কি দিয়ে
সারা জীবন করেছ কষ্ট
তুমি আমাদের জন্য
তোমার সেবা করতে পারলেই
আমার জীবন ধন্য।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com