
কুষ্টিয়ার জেলার খোকসা উপজেলায় বালির স্তুপ থেকে আজাদ (৪৫) নামে একজন ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (রবিবার) সন্ধ্যার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন সিংড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ভ্যান চালক ঐ এলাকার মৃত বক্কার মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।
আজাদ বাড়ী থেকে গত ৪ দিন আগে ভ্যান চালানোর জন্য বের হয়ে আর বাড়ীতে ফিরেনি আজাদ। অন্বক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা গত শনিবার খোকসা থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করে। আজ বিকেলের দিকে বাড়ীর পাশে একটি বালির স্তপ থেকে দুগন্ধ পায় স্থানীয়রা। পরে স্থানীয় ঐ বালির স্তুপেই এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন পুলিশ। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, গতকাল শনিবার আজাদ নিখোঁজের বিষয়ে থানায় একটি অসাধারণ ডায়েরি দায়ের করেছেন তার পরিবারের সদস্যরা। আজ আজাদের বাড়ীর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়না তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।