1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

 

গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আসিফ ও তার স্ত্রী তানজিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী মাহী স্পেশাল পরিবহনের একটি দ্রুতগামী বাস আসিফ মাহমুদ ও তার স্ত্রী তানজিমকে চাপা দেয়। এতে তারা দু’জন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ওই দম্পতির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি