1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি জবি শিক্ষার্থীদের

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাসস্ট্যান্ড অনতিবিলম্বে সরানোর দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি পালন।

বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) দুপুর ১২.৩০ এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের শান্ত চত্বরে এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হলো- বিশ্ববিদ্যালয়ের সামনে অবৈধ বাসস্ট্যান্ড অপসারণ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সুষ্ঠু শিক্ষা পরিবেশ বজায় রাখা।

মার্কেটিং বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী আবু রায়হান বলেন,  “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা  ক্যাম্পাসের সামনে বাসস্ট্যান্ড থাকার কারণে দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগতেছি৷ এই ভোগান্তি শেষ হবে কবে। এটাই আমাদের প্রথম কর্মসূচি না। গত বেশ কয়েকবার বাসস্ট্যান্ড সরানোর সময় বেধে দিলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি নাই। জবি শিক্ষার্থীকে আহতকারী বাসকে জব্দ এবং এর জন্য  জরিমানা আদায় করার পরিপ্রেক্ষিতে আমাদেরকে চাঁদাবাজ ট্যাগ দেয়া হচ্ছে, তাহলে কি আমরা শিক্ষার্থীর ক্ষতিপূরণ আদায় করার দাবি করতে পারি না? আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের প্রতিদিন যাওয়া আসা করি কিন্তু এই বাসস্ট্যান্ড থাকার আমাদের নানা সমস্যার মধ্যে পড়তে হয় যা নিশ্চিত করে আমরা কতটা নিরাপত্তাহীনতায় চলাচল করি। তাই জবি শিক্ষার্থীদের সুষ্ঠু  ও নিরাপত্তা নিশ্চিতের জন্য ক্যাম্পাসের সামনে থেকে বাসস্ট্যান্ড সরানো অতি জরুরি। ছাত্রছাত্রী এমনকি শিক্ষক সমিতির পক্ষ থেকেও সময় বেধে দেওয়ার পরও কেন এখনো বাসস্ট্যান্ড সরানো হয়নি।”

এর আগে চলতি সপ্তাহে জবির মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে বাস চাপা দিলে শিক্ষার্থীরা আজমেরী গ্লোরী ও তানজিল পরিবহনের বাস আটকে রাখে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি