প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান।
শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বলে আলোচনা চলছিল। তবে দলটির পক্ষ থেকে এতোদিন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়নি। দলীয় কার্যক্রমে এই পদও ব্যবহার করা হয়নি।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.