1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা সর্বদা প্রস্তুত: খসরু চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

 

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের তৃতীয় দিনেও রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর সড়ক হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়ক পাহারায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ৬টা থেকে টানা ৩ দিন এই সড়ক পাহারা দিচ্ছেন রাজধানীর বৃহত্তর উত্তরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে খসরু চৌধুরীর অনুসারীদের বেশ কয়েকটি টিম মাঠে রয়েছে। খসরু চৌধুরী নিজেই বিষয়টি মনিটরিং করছেন এবং নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা দিচ্ছেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করতে বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য করলে বিএনপিকে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, উত্তরার মাটি, আওয়ামী লীগ তথা শেখ হাসিনার ঘাটি। উত্তরায় আওয়ামী লীগ শক্তিশালী অবস্থানে আছে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আওয়ামী লীগ সব সময় প্রস্তুত আছে। অবরোধের শুরু থেকে আমার কর্মীরা রাজপথে রয়েছে। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় এনে আমার কর্মীরা ঘরে ফিরবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি