1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বিজিবি মহাপরিচালকের খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর পরিদর্শন

শ্যামল রুদ্র (রামগড়) খাগড়াছড়ি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী শুক্রবার বিকেলে রামগড় পরিদর্শনে আসেন।এসময় তিনি ঐতিহ্যবাহী রামগড় ব্যাটালিয়ন সদর, বিজিবি স্মৃতিস্তম্ভ,রামগড় স্থল বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ও বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু পরিদর্শন এবং পাশাপাশি সৈনিকদের সাথে কুশল বিনিময় ও বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
রামগড় স্থলবন্দরের রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এবং আইসিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিজিবির মহাপরিচালক জানান,সীমান্ত সুরক্ষায় বিজিবি অতন্দ্র প্রহরীর মত কাজ করে আসছে।পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি সীমান্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় বিজিবি প্রতিশ্রুতি বদ্ধ।রামগড় সীমান্ত সুরক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।বিজিবি মহাপরিচালক আরো জানান,স্থলবন্দর চালু হলে পার্বত্যঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।বাংলাদেশ ভারত দুই দেশের অর্থনীতিতে আরো গতিশীলতা আসবে। তিনি বিজিবি মনুমেন্টও পরিদর্শন এবং এখানে সালাম গ্রহণ করেন।
এর আগে বিজিবি মহাপরিচালক বাংলাদেশ ভারত মৈত্রী সেতু পরিদর্শন করেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে স্থলবন্দর সংশ্লিষ্ট বিজিবির ব্রিফিং শুনেন।
বিজিবির অতিরিক্ত মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর,  দক্ষিণ পূর্ব রিজিওন কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান,গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল এসএম আবুল এহসান, রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেনসহ গুইমারা সেক্টরের বিজিবি’র উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
তিনি মুক্তিযুদ্ধে শহীদ বিজিবি সদস্যদের প্রতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নিহত পরিবার পরিজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এরপর বিজিবি মহা পরিচালক বিজিবি রামগড় জোনের পক্ষ থেকে এলাকার প্রায় দুইশত পঞ্চাশ জন দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি