1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

বিদেশে পিস্তলসহ আটক-১

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

বৃহস্পতিবার মাঝরাতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন বলরামপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি বিদেশী পিস্তল সহ ১ জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মিজানুর রহমান বকুল (৪৬), পিতা-মোসলেম উদ্দিন, সাং-বলরামপুর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি বিদেশী পিস্তল (Made in USA) ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ রাজবাড়ীর পাংশাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সুবিধামত স্থানে জনমনে ত্রাস সৃষ্টি করে নানান রকম অপকর্ম সহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়। ধৃত ব্যক্তি অত্র এলাকার অস্ত্র ও মাদক সহ আরো অন্যান্য অপকর্মের সাথে জড়িত ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকার শান্তি শৃঙ্খলা, জনগণের জান-মালের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার জন্য র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি