প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৩, ৩:৩৯ অপরাহ্ণ
বিপুল পরিমাণ মাদকসহ আটক,৩ : পিকআপ ও মোটরসাইকেল জব্দ।

গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ সকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে সেখান থেকে আনুমানিক ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা মূল্যের ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ মাহাবুব আলম (২০) ও ২। মোঃ সুজন (৩৬) বলে জানা যায়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
এছাড়া গত ২৩ মার্চ র্যাব-১০ এর একই আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,৮৬,০০০/- (এক লক্ষ ছিয়াশি হাজার) টাকা মূল্যের ৬২ (বাষট্টি) বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সবুজ (৩৮) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ এবংমাদক বিক্রির নগদ- ২৩,৬১০/- (তেইশ হাজার ছয়শত দশ) টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.