1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন কে আটক করেছে র‍্যাব-১০

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

গতকাল (১৫ সেপ্টেম্বর) বিকালে ও রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকা ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ১১,১০,০০০/- (এগারো লক্ষ দশ হাজার) টাকা মূল্য মানের ৩৭ (সাইত্রিশ) কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম মোঃ মিরাজ সর্দার (৩৮), মোছাঃ রাহেলা খাতুন (৬০), ও মোছাঃ শিউলি বেগম বিলকিছ (৫০), বলে জানা যায়।

এছাড়া একই তারিখ রাতে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,৯৬,০০০/- (ছয় লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা মূল্য মানের ২,৩২০ (দুই হাজার তিনশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম আলতাফ হোসেন আকাশ (৩৯), ও জসিম উদ্দিন (৩০)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি