1. admin@newswatchbd.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু

বিমানবন্দরের আগুন আংশিক নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক কার্যালয়ের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মো. মাসুদুল হাসান মাসুদ জানান, সংশ্লিষ্ট সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বিকেলে আগুন লাগার পর থেকে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

বাংলাদেশ বিমান বাহিনীর দুটি অগ্নিনির্বাপণ ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন। পাশাপাশি উদ্ধারকাজে সহায়তার জন্য দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

চারটি আন্তর্জাতিক ফ্লাইট—ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি—চট্টগ্রাম বিমানবন্দরে পাঠানো হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট আটটি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। নিরাপত্তা শঙ্কায় কয়েকটি ঢাকাগামী ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। ট্যাক্সিওয়েতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও থেমে আছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কার্গো সেকশনের আমদানি বিভাগে দুপুর ২টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ইউনিটগুলো যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিমানবন্দরের নির্বাহী গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিমগুলো সমন্বিতভাবে কাজ করছে। গণমাধ্যমে প্রচারিত এক অডিও বার্তায় তিনি বলেন, “আমরা একটি জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি; দয়া করে আমাদের সহযোগিতা করুন। যথাসময়ে সঠিক তথ্য আপনাদের জানানো হবে।”
কর্মকর্তারা জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কাছাকাছি থাকা বিমানগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর নিরাপত্তা মূল্যায়ন শেষে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি