1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বিমান বাহিনী ঘাঁটি ‘বীর উত্তম সুলতান মাহমুদ’ নামকরণ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
Oplus_0

 

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর এর নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি “বীর উত্তম সুলতান মাহমুদ” নামকরণ করা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি “বীর উত্তম সুলতান মাহমুদ” নামকরণ অনুষ্ঠান ০৮ জুন ২০২৪, শনিবার টাঙ্গাইলের সখিপুর থানার পাহাড়কাঞ্চনপুরে অনুষ্ঠিত হয়।

উক্ত ঘাঁটির নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি। বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন স্কোয়াড্রন লীডার সুলতান মাহমুদ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত কিলোফ্লাইটের তিনি অধিনায়ক ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠা এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান বাঙ্গালী জাতি চিরকৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। মহান মুক্তিযুদ্ধে দেশাত্ববোধ ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য তৎকালীন স্কোয়াড্রন লীডার সুলতান মাহমুদকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমকে মুক্তিযুদ্ধ পরিচালনায় তাঁর অনন্য সাধারণ ভূমিকা, স্বাধীনতা উত্তর বাংলাদেশ বিমান বাহিনীকে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী হিসেবে গড়ে তোলা এবং পরবর্তীকালে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০১৮ এ ভূষিত করে।

সম্মানিত বিমান বাহিনী প্রধান তাঁর বক্তৃতায় বাংলাদেশ বিমান বাহিনী গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিকতা, দূরদর্শীতা এবং অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

তিনি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমকে যার বীরত্ব গাথা অবদানের জন্য অত্র ঘাঁটির পুনঃ নামকরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাবিবা ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ এর এয়ার অধিনায়ক, উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি