1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বিশেষ সিন্ডিকেটে অনুমোদন জকসু নীতিমালার, অগ্রগতি নেই সম্পূরক বৃত্তিতে

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) সংবিধি অনুমোদন পেয়েছে বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সিন্ডিকেট সভায়। তবে শিক্ষার্থীদের জন্য প্রতিশ্রুত সম্পূরক শিক্ষাবৃত্তি এখনও কার্যকর হয়নি।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের কনফারেন্স রুমে এ বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, অনুমোদিত সংবিধি দ্রুত ইউজিসি প্রেরণের জন্য প্রস্তুত করা হবে এবং সরকারের চূড়ান্ত অনুমোদনের পর ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগে জবিতে জকসু সংক্রান্ত কোনো ধারা না থাকার কারণে সম্পূর্ণ নতুন সংবিধি প্রণয়ন করতে হয়েছে। এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে এখনও ছাত্র সংসদের আইন নেই, সেখানে আমরা অনেকটা এগিয়ে আছি।”

সম্পূরক বৃত্তির বিষয়ে কতৃপক্ষ জানান, “খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এটি ফাইন্যান্স কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে এবং অনুমোদিত হলে পরবর্তী সিন্ডিকেটে পাস করা হবে।” এছাড়াও জানানো হয়, “ইউজিসি থেকে অর্থ বরাদ্দ এখনও ছাড়া হয়নি। অর্থ প্রাপ্তির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাদের প্রাপ্য বকেয়াসহ বৃত্তি পাবেন।”

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি