1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফেনীতে ওয়াইজেএফবি’র আলোচনা সভা

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফেনীতে আলোচনা সভা
‘সাহসী নতুন বিশ্বে সংবাদ প্রতিবেদন—কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর’ এই প্রতিপাদ্যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফেনীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শনিবার (৩ মে, ২০২৫) সকালে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি), ফেনী জেলা শাখা।

ওয়াইজেএফবি ফেনী জেলার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবীবুল্যাহ মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ. কে. এম. আবদুর রহিম ও মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন এবং কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন পাটোয়ারী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আ. ন. ম. আবদুর রহিম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, সাংবাদিক রফিকুল ইসলাম, এম এ সাঈদ খান, এম. মামুনুর রশিদ, এন. এন. জীবন, আবদুল্লাহ আল মামুন, আলী হায়দার মানিক, এম. এমরান পাটোয়ারী, আতিয়ার সজল, আরিফুর রহমান, সুরঞ্জিত নাগ, আবু ইউছুপ মিন্টু, মিজানুর রহমান, শফি উল্লাহ রিপন, এস এম ইউসুফ আলী, ইয়াছিন আরাফাত রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, ফেনীতে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের সংখ্যা বাড়ছে। এটি মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা দাবি করেন, সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করাই হবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনের প্রকৃত সফলতা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি