এশিয়ান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বীমা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ নভেম্বর) বুধবার আশুলিয়ায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান বলেন, জেনিথ ইসলামী লাইফ বাংলাদেশ ৬টা বিশ্ববিদ্যালয়ের সাথে হেলথ বীমা নিয়ে কাজ করছে। এতে করে শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়ে।
সেমিনারে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক পিএইচডি, ডিন-স্কুল অব বিজনেস প্রফেসর ড.মোহাম্মদ নুরুল ইসলাম, ডিন-স্কুল অব আর্টস প্রফেসর এ এইচ এম এ সালেক, সমাজ বিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফাহমিদা হোসাইন।
রেজিস্ট্রার এম এ মোতালিব চৌধুরী, রোটারিয়ান রাবেয়া আক্তার (লাইব্রেরিয়ান ও সমন্বয়কারী প্রতিষ্ঠাতা-গ্লোবাল নলেজ ফাউন্ডেশন), রোটারিয়ান ও এসিসট্যান্ট লাইব্রেরিয়ান এবং ভাইস চেয়ারম্যান-ইচ্ছা শৈলী নারী ফাউন্ডেশন, মঞ্জুশ্রী দত্ত এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর নিরপেক্ষ পরিচালক এ্যাডভোকেট কাজী ওয়ালী উদ্দিন ফয়সল। এসভিপি ও হেব অব ব্যাংকাস্যুরেন্স জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান,
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com