1. admin@newswatchbd.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে ডিইউজের শোক

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

 

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

মঙ্গলবার (১১ এপ্রিল ২০২৩) রাতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক শোক বার্তায় বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে অসংখ্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়ে যে অবদান তিনি রেখে গেছেন জাতি শ্রদ্ধা ভরে তাঁর সেই অবদান স্মরণ করবে। স্বাধীনতা উত্তর কালে গ্রামে গ্রামে চিকিৎসা সেবা পৌঁছে দিতে ও দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দিতে আমৃত্যু সংগ্রাম করে গেছেন তিনি।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে আমৃত্যু দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাওয়া এই মানুষটির জীবনাচার ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় আরো উজ্জীবিত করবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি