ঢাকাস্থ পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ এশা রাজধানীর খিলগাঁওয়ে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও খিলগাঁও থানা বিএনপি'র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান নাসির মৃধা।
সংগঠনের সাধারণ সম্পাদক ও খিলগাঁও থানা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন। সবশেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com