1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বেনাপোলে অপহৃত সুমন হত্যার ঘটনায় প্রধান আসামী কামালসহ গ্রেফতার-৩

যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

যশোরের বেনাপোলে স্বর্ণ কেলেঙ্কারীর ঘটনায় অপহৃত ওমর ফারুক ওরফে সুমন (২৬) হত্যায় জড়িত প্রধান আসামী কামাল হোসেনসহ ৩জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ২০ নভেম্বর বেলা সাড়ে ১২টার সময় ঢাকার আশুলিয়া কাঠগড়া এলাকায় ডিবি’র চৌকস অফিসার এসআই মুরাদ হোসেন এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামী কামাল হোসেনসহ অন্যতম সহযোগী আসামী এজাজ ও ইসরাফিলকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল এর সামনে থেকে অপহৃত সুমনের মৃতদেহ গুমের কাজে ব্যবহৃত প্রাইভেটকার এবং ঘটনাস্থলে ঘরের ছাদ থেকে হত্যাকাজে ব্যবহৃত লোহার পাইপ ও প্লাস উদ্ধার পুর্বক জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীরা ১) কামাল হোসেন (৪০), পিতা মৃত আব্দুর রশিদ, সাং বড়আঁচড়া, ২) ইজাজ (২৪), পিং সিরাজুল ইসলাম, সাং সাদিপুর, ৩)ইসরাফিল (২৯), পিং রফিজুল ইসলাম, সাং সাদিপুর, সর্ব থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর।

যশোর জেলা গোয়েন্দা পুলিশ জানান, স্বর্ণ চোরাকারবারীদের ২৫টি বার অনুমান ৩কেজি স্বর্ণ খোয়া যাওয়ায় স্বর্ণ চোরাকারবারী চক্রের মুল হোতা কমিশনার কামাল হোসেন গং ভিকটিম সুমনকে সন্দেহজনক আটক করে মারধর করে। তাদের অপচেষ্টায় স্বর্ণ না পেয়ে তাকে হত্যা করে এবং লাশ মাগুরা সদর থানাধীন রামনগর এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর স্বর্ণ চোরাকারবারী চক্রের কামাল গং কর্তৃক বেনাপোল থেকে ওমর ফারুক ওরফে সুমনকে অপহরণ পূর্বক হত্যার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় মাঠে নামে ডিবি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি