1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বেনাপোলে মাছের ঘেরে যুবকের লাশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

 

যশোরের বেনাপোলে একটি মৎস্য ঘের থেকে ওহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩ টার দিকে বেনাপোল এলাকার চাত্রের বিল নামক স্থান থেকে লাশ টি উদ্ধার করা হয়।
নিহত ওহিদুল বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের খোকন মিয়ার ছেলে।

নিহতের মামাত ভাই বাবর আলী জানান, তাদের ভাই ওহিদুল ইসলাম চাত্রের বিলের মধ্যে একটি ঘেরে গার্ড হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার ১০ অক্টোবর সকালে ঘেরে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় চারিদিকে খোঁজা খুজি করা হয়। পরে আজ বিকেল চাত্রের বিল এলাকায় স্থানীয়রা মাছ ধরতে গেলে তারা লাশ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরবর্তীতে তারা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরো জানান, তাদের ভাইকে দুষ্কৃতকারিরা ঘেরের মধ্যে পানিতে ডুবিয়ে হত্যা করে এবং যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দাবি জানান তিনি।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর কার্য্যক্রম চলে এবং ময়নাতদন্তের পরে মৃত্যুর রহস্য জানা যাবে বলে তিনি জানান।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি