1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলার আসামী রাব্বি গ্রেফতার

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোঃ ইমন হোসেন আকাশ হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ ফজলে রাব্বি (৩৫) কে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। তিনি পল্লবী ৩ নং ওয়ার্ড যুবলীগের সদস্য।

রোববার (২৭ অক্টোবর) রাতে পল্লবী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্র জানা যায়, গ্রেফতারকৃত ফজলে রাব্বি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলার এজাহার নামীয় আসামী। গত ৪ আগস্ট ২০২৪ তারিখ বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল ইমন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে ইমন গুরুতর আহত হয়। আহত ইমনকে স্থানীয় ডাঃ আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমনের মা বেবী বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইমন হত্যা মামলার এজাহার নামীয় আসামী ফজলে রাব্বিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ইমন হত্যা মামলায় গত ৩ অক্টোবর পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিম; ৫ অক্টোবর পল্লবী থানার ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন জনি, ১৯ অক্টোবর ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা আশিকুল ইসলাম শান্ত এবং ২০ অক্টোবর ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মিন্টুকে এবং ২৬ অক্টোবর যুবলীগ নেতা জাকির হোসেনকে গ্রেফতার করেছিল পল্লবী থানা পুলিশ।

##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি