1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ইউনিয়ন পরিষদের ২ (ইউপি) চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

তাঁরা দলের মনোনীত প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তাঁরা একাধিক হত্যা মামলার আসামি হয়ে আত্মগোপনে আছেন।

দায়িত্ব থেকে অপসারিত দুজন হলেন শাহজাদাপুর ইউপির চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বেগম ও
শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল হুদা চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা সাড়ে ১০ মাস ধরে এই দুই ইউপির চেয়ারম্যান নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত। উপজেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা, মাসিক আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা সহ নানা গুরুত্বপূর্ণ সভায় তাঁরা অনুপস্থিত ছিলেন।

তাঁদের কোনো প্রতিনিধিও এসব সভায় যোগ দিচ্ছেন না। ২৩ জুন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সই করা এক পত্রের মাধ্যমে শাহবাজপুর ইউপির প্রশাসকের দায়িত্ব দেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মুমিন হোসেন ভূঁইয়াকে।

আর শাহজাদাপুর ইউপির দায়িত্ব দেন একই ইউপির প্যানেল চেয়ারম্যান-১ ওয়ার্ডের সদস্য (৪ নম্বর ওয়ার্ড) অমরেশ সরকারকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত। তাঁদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

দায়িত্ব পাওয়া ব্যক্তিরা শাহবাজপুর ইউপিতে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে আর শাহজাদাপুরে আগামী সপ্তাহ থেকে দায়িত্ব পালন করবেন বলে জানান।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি